News71.com
 Bangladesh
 17 Aug 22, 09:59 PM
 107           
 0
 17 Aug 22, 09:59 PM

সঙ্কট অনিবার্য করে তুলেছে সরকার।।সাকি

সঙ্কট অনিবার্য করে তুলেছে সরকার।।সাকি

নিউজ ডেস্কঃ সরকার দেশে জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট অনিবার্য করে তুলেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট: নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সাকি বলেন, এর আগে সরকার যখন গ্যাস রফতানির সিদ্ধান্ত নেয়, আমরা আন্দোলন করে সেটি আটকেছিলাম। এ যাত্রায় আমরা আর সেটি পারিনি। আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সঙ্কট মোকাবিলার সক্ষমতা হারিয়ে ফেলেছি। রামপাল, পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু সঞ্চালন লাইন নাই। কি পরিমাণ সামঞ্জস্যহীনতা তাদের আছে, তার উদাহরণ এটি।

তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির বেশ সমালোচনা করে। বিএনপি নাকি দেশকে অন্ধকারে ডুবিয়েছে। সেটা ঠিক। দেশ অন্ধকারে ছিল। কিন্তু, আওয়ামী লীগ এসে গত ১৩ বছরে সেই এই সঙ্কটকে পুঁজি করে নিজেদের পকেট ভারী করেছে। লুটপাট করেছে। কিন্তু, এসব নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। কারণ, আগে ভোটের একটা ব্যাপার ছিল। এই সরকার এসে সেটি তুলে দিয়েছে। কোনো জবাবদিহিতা নাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন