News71.com
 Bangladesh
 17 Aug 22, 10:02 PM
 106           
 0
 17 Aug 22, 10:02 PM

রাজধানীতে বায়ুদূষণে একবছরে ২২ হাজার মানুষের মৃত্যু।।

রাজধানীতে বায়ুদূষণে একবছরে ২২ হাজার মানুষের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ( ১৭ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৯ সালে ঢাকায় বায়ুদূষণের কারণে ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

‘শহরগুলোতে বায়ুর মান এবং স্বাস্থ্য’ শিরোনামের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকার বায়ুতে প্রতি ঘনমিটারে পার্টিকুলেট ম্যাটার (পিএম-২.৫) বা বস্তুকণা ২.৫ এর বার্ষিক গড় ৭১ দশমিক ৪ মাইক্রোগ্রাম এবং এনও২ এর বার্ষিক গড় প্রতি ঘনমিটারে ২৩ দশমিক ৬ মাইক্রোগ্রাম। বস্তুকণা পিএম-২ দশমিক ৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। নতুন এই প্রতিবেদনে বিশ্বের ৭ হাজারের বেশি শহরের বায়ু দূষণ এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম কিছু শহর এবং নগরাঞ্চলে সবচেয়ে দূষিত বায়ুর উপস্থিতি পাওয়া গেছে। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তনের পর জানায়, পিএম২ দশমিক ৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুকণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এরচেয়েও কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন