News71.com
 Bangladesh
 17 Aug 22, 10:03 PM
 198           
 0
 17 Aug 22, 10:03 PM

মিয়ানমার রোহিঙ্গাদের অস্বীকার করছে না, ফেরতও নিচ্ছে না।। প্রধানমন্ত্রী

মিয়ানমার রোহিঙ্গাদের অস্বীকার করছে না, ফেরতও নিচ্ছে না।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার তাদের রোহিঙ্গা নাগরিকদের অস্বীকার করছে না। আবার তাদের ফেরতও নিচ্ছে না।বুধবার (১৭ আগস্ট) গণভবনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল বাচেলেত সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিক্ষা ও কাজের সুযোগ বাড়ানোর প্রস্তাব দেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা কক্সবাজারে সম্ভব নয়।ভাসানচরে এই ধরনের পদক্ষেপ সম্ভব।সেখানে অধিকতর ভালো মৌলিক সুবিধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সেখানে ২০ হাজারের মতো স্থানান্তর করা হয়েছে।

সাক্ষাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে সামরিক শাসকদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর মানুষের মৌলিক এবং মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশে দীর্ঘদিন সামরিক শাসন ছিল।ইনডেমনিটি অর্ডিন্যান্সের মাধ্যমে সামরিক শাসকরা ন্যায়বিচার চাওয়ার পথে বাধা সৃষ্টি করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর খুনি এবং যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন