
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার সরানোর সময় তা প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ক্রেন চালক ও সহকারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৭ আগস্ট) ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ঘাতক ক্রেন চালক ও সহকারী এবং নিরাপত্তায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রয়েছেন। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের ৫ জন নিহত হন। তারা একটি বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।গাড়িটিতে মোট সাতজন যাত্রী ছিলেনএরমধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ মারা গেছেন।