News71.com
 Bangladesh
 18 Aug 22, 10:27 AM
 220           
 0
 18 Aug 22, 10:27 AM

তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আইনগত ব্যবস্থা।।ডিআইজি

তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আইনগত ব্যবস্থা।।ডিআইজি

নিউজ ডেস্কঃ বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে চট্টগ্রামে বদলি করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।বুধবার (১৭ আগস্ট) দুপুরের পরে বরগুনার সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের তিনি এক কথা জানান। এর আগে বেলা ১২টার দিকে বরগুনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসময় ডিআইজি আক্তারুজ্জামান আরও বলেন, সবার মধ্যেই সৌজন্যতা থাকাটা জরুরি, যখন কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তখন তাকে প্রথমেই বদলি বা প্রত্যাহার করা হয়। তাই মহররমকেও বদলি করা হয়েছে, মহররম এখানে থেকে যাতে সঠিক তদন্তে কোনো প্রভাব বিস্তার না করতে পারে, এটাও বদলির আরেকটি কারণ। ব্রিফিংকালে তার সঙ্গে ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন