News71.com
 Bangladesh
 18 Aug 22, 09:32 PM
 99           
 0
 18 Aug 22, 09:32 PM

গার্ডার দুর্ঘটনা।।ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

গার্ডার দুর্ঘটনা।।ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য মারা গেছেন সে ক্রেনটি চালাচ্ছিলেন মূল চালকের সহকারী রাকিব হোসেন (২৩)। অথচ রাকিবের ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ক্রেনের মূল চালক ছিলেন আল আমিন। তার হালকা যানের লাইসেন্স থাকলেও ভারি যানের লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন মূল চালক আল আমিনের সহকারী রাকিব। আর মূল চালক আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন। সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেট কারের ওপর পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হন। তারা একটি বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন