
নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরা কোনাপাড়া কলেজ রোড কুমিল্লা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নেভানোর ঘোষণা আসেনি। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ছয়টি ইউনিট নিয়ে কাজ করে আগুন ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, টিনশেডের একটি কাগজের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত আগুন নির্বাপনের ঘোষণা আসেনি। তিনি আরও জানান, কাগজের ফ্যাক্টরি, তাই নির্বাপনের ঘোষণা দিতে একটু দেরি হবে। আগুনের সূত্রপাত তদন্তের পরে বলা যাবে।