News71.com
 Bangladesh
 18 Aug 22, 09:32 PM
 98           
 0
 18 Aug 22, 09:32 PM

জন্মাষ্টমীর দিন সরকারি ছুটির ঘোষণা দিয়েছিল বিএনপি।।প্রিন্স

জন্মাষ্টমীর দিন সরকারি ছুটির ঘোষণা দিয়েছিল বিএনপি।।প্রিন্স

নিউজ ডেস্কঃ ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিএনপি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি সব ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের এ দিনটিকে বিএনপি সরকার সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় সনাতন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সভায় এ বিএনপি নেতা আরও বলেন, অত্যাচারী রাজার নিষ্ঠুর দুঃশাসনের যুগে আজকের এদিনে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। শ্রীকৃষ্ণ সেই নিষ্ঠুর শাসনকে দমন করে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তাই হিন্দু সম্প্রদায়ের জনগণকে শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমাজে ন্যায় বিচার, মানবিকতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে হবে। এ সময় তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন