News71.com
 Bangladesh
 18 Aug 22, 09:33 PM
 106           
 0
 18 Aug 22, 09:33 PM

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত।।

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সির হাটে হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৪৫) ও সবুজ (৪২)। নিহতরা নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ওই এলাকায় আয়েশা সিদ্দিকি বালিকা মাদরাসার পাঁচতলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। দুপুরের দিকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। নির্মাণ শ্রমিক নজরুল ও সবুজ ওই পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন