News71.com
 Bangladesh
 18 Aug 22, 09:36 PM
 160           
 0
 18 Aug 22, 09:36 PM

ভেড়ামারায় পাম্পে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু।।সংখ্যা বেড়ে ৪

ভেড়ামারায় পাম্পে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু।।সংখ্যা বেড়ে ৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রিমন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রিমনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় গত শনিবার (১৩ আগস্ট) ভোরে ভর্তি হয়েছিল সে।

এর আগে গত ১৩ আগস্ট দিনগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন মো. রাজিব উদ্দিন (২৫) নামে একজন একই হাসপাতালে মৃত্যুবরণ করেন। রিমন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে। শরীরের প্রায় ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন