News71.com
 Bangladesh
 18 Aug 22, 09:37 PM
 111           
 0
 18 Aug 22, 09:37 PM

আরও ৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।।

আরও ৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।।

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৪১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এবছর ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ১৭৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৪৭৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬৯৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন