News71.com
 Bangladesh
 19 Aug 22, 10:46 AM
 123           
 0
 19 Aug 22, 10:46 AM

হিন্দুরা নিজেদের সংখ্যালঘু নয় এ দেশের নাগরিক মনে করবেন।।প্রধানমন্ত্রী

হিন্দুরা নিজেদের সংখ্যালঘু নয় এ দেশের নাগরিক মনে করবেন।।প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ হিন্দুদেরকে নিজেদের সংখ্যালঘু মনে না করে এ দেশের নাগরিক মনে করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ পাশাপাশি তাদেরকে সামানভাবে নাগরিক অধিকার ভোগ করারও আহ্বান জানান তিনি ৷ প্রধানমন্ত্রী বলেন, আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে আমি এটাই বলবো আপনারা এদেশের মানুষ। কাজেই নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। তাই সামানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেইভাবে আপনাদেরকে দেখকে চাই।বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি গণভবন থেকে ঢাকা ও চট্রগ্রামে ভার্চ্যুয়ালি যুক্ত হন ৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা এদেশ স্বাধীন করার পর তিনি আমাদের যে সংবিধান দিয়েছিলেন; সংবিধানের যে চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন অর্থাৎ সবধর্মের ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে এবং এই মাটিতে তাদের জন্ম সবার অধিকার নিয়েই বাস করবে- এটাই তার লক্ষ্য ছিলো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে এখানে সত্যি কথা বলতে কি আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপরে সবচেয়ে বেশি আঘাত এসেছিল। জাতির পিতাকে হত্যার পর প্রথমেই ঘোষণা দিয়েছিল বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে। যদিও জনগণের চাপে সেটা করতে পারেনি, কিন্তু উদ্দেশ্য এটাই ছিল। বাংলাদেশের স্বাধীনতা অর্জন এটা আমাদের দেশের এক শ্রেণী মানুষ মেনে নিতে পারেনি। আমরাই আওয়ামী লীগ জাতির পিতা সেই আদর্শকে বিশ্বাস করি এবং আমরাই শ্লোগান দিই ‘ধর্ম যার যার উৎসব সবার’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন