News71.com
 Bangladesh
 19 Aug 22, 02:02 PM
 118           
 0
 19 Aug 22, 02:02 PM

বঙ্গোপসাগরে ফের নিন্মচাপ॥নদীবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে ফের নিন্মচাপ॥নদীবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সব নদীবন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।এ নিয়ে গত ১১ দিনে সাগরে ৩টি নিম্নচাপের সৃষ্টি হলো। নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার রাজধানী ঢাকা, এর আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ দেওয়া সর্বশেষ সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ সকাল ছয়টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর–পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপ ও বায়ুচাপ পার্থক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন