News71.com
 Bangladesh
 19 Aug 22, 10:16 PM
 105           
 0
 19 Aug 22, 10:16 PM

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার।।

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার।।

 

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লার কাশিপুরে দেওয়ান বাড়ী ব্রিজের ঢালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাম দা, একটি চাইনিজ চাপাতি ও একটি অত্যাধুনিক সুইচ গিয়ার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা মডেল থানার মধ্য মুসলিম নগরের ফিরোজের বাড়ীর ভাড়াটিয়া শহিদুল্লাহ মিয়ার ছেলে ইমন (২১), একই বাড়ীর ভাড়াটিয়া রুহুল আমিনের ছেলে মো. নাসির (২৪) ও গাবতলী আমেনা গার্মেন্টস সংলগ্ন মজিবুর রহমানের ছেলে মোস্তাকিম রহমান আকাশ (২৩)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে কাশিপুর দেওয়ান বাড়ী  ব্রিজের নিচে অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইমন, নাসির ও আকাশকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই ডাকাত দলের সদস্য রাকিব (২৫), পারভেজ (২৫), ফাহিম (২২), শরিফ ওরফে চাক্কু শরিফ (২৫), হিরা (৩০), ফেরদৌস (২৮), শাক্কু (২৯), শাওন (২৪), কৃষ্ণা (২৭) ও সালাউদ্দিন ওরফে সালু (৩০)-সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন