News71.com
 Bangladesh
 21 Aug 22, 07:30 PM
 128           
 0
 21 Aug 22, 07:30 PM

পটিয়ায় অগ্নিকাণ্ডে ১৪ পরিবার নিঃস্ব।।

পটিয়ায় অগ্নিকাণ্ডে ১৪ পরিবার নিঃস্ব।।

নিউজ ডেস্কঃ পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৪ পরিবার নিঃস্ব হয়ে গেছে। পাঁচজন মালিকের একাধিক বসতঘর পুড়ে গেছে। শনিবার (২০ আগস্ট) রাতে পটিয়া উপজেলার অলিরহাট সরদার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই কাঁচা বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন