News71.com
 Bangladesh
 21 Aug 22, 07:31 PM
 117           
 0
 21 Aug 22, 07:31 PM

অভিযোগকারীকে মারধর করায় পুলিশ সদস্য প্রত্যাহার।।

অভিযোগকারীকে মারধর করায় পুলিশ সদস্য প্রত্যাহার।।

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ করতে গিয়ে এক সহকারী উপ পরিদর্শকের (এএসআই) হাতে মারধরের শিকার হয়েছেন ভুক্তভোগী শিশু কন্যার বাবা। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ক্লোজ করা হয়েছে অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে। রোববার (২১ আগস্ট) সকালে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ক্লোজ হওয়া পুলিশ সদস্য আরিফ হোসেন (এএসআই) শিবালয় থানায় কর্মরত ছিলেন।

জানা যায়, গতকাল (২০ আগস্ট) মেয়েকে (৫) ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ দিতে শিবালয় থানায় যান ওই শিশু কন্যার বাবা। থানায় দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) আরিফ হোসেন ওই শিশু কন্যার বাবার সঙ্গে খারাপ ব্যবহার ও তাকে মারধর করে থানা থেকে বের করে দেয়। এ ঘটনার পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার জেরে কয়েক ঘণ্টা পর শিবালয় থানার এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন