News71.com
 Bangladesh
 21 Aug 22, 07:32 PM
 124           
 0
 21 Aug 22, 07:32 PM

সেই আইনজীবীর গেজেট নিয়ে রায় স্থগিত থাকবে।।

সেই আইনজীবীর গেজেট নিয়ে রায় স্থগিত থাকবে।।

নিউজ ডেস্কঃ মোহাম্মদ জুম্মান সিদ্দিকী নামের একজনকে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে বাংলাদেশ বার কাউন্সিলের জারি করা গেজেট বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। রোববার (আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। মোহাম্মদ জুম্মান সিদ্দিকীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।

পরে ব্যারিস্টার অনীক আর হক বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ৪ সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ দিতে বলেছেন। পাশাপাশি আপিলটি শুনানির জন্য ৬ ডিসেম্বর কার্যতালিকায় আসবে। আর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় স্থগিত থাকবে। আইনে ডিগ্রীধারী জুম্মান সিদ্দিকী নিউজিল্যান্ডের হাইকোর্টের প্র্যাকটিশনার। বাংলাদেশে আইনজীবী হিসেবে পেশা পরিচালনা করতে হলে আইন বিষয়ে ডিগ্রী অর্জনের পর বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে তালিকাভুক্ত) পরীক্ষায় (এমসিকিউ-লিখিত-মৌখিক) উত্তীর্ণ হতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন