News71.com
 Bangladesh
 21 Aug 22, 07:50 PM
 133           
 0
 21 Aug 22, 07:50 PM

সততার পুরস্কার দিলেন ডিএনসিসি মেয়র আতিকুল॥

সততার পুরস্কার দিলেন ডিএনসিসি মেয়র আতিকুল॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিয়ে রিকশাচালক আমিনুল ইসলাম পেলেন ৫০ হাজার টাকা পুরস্কার। তার এই সততায় অনেকেই মুগ্ধ হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম তাকে এই পুরস্কার দেন । আজ রবিবার (২১ আগস্ট) দুপুরে ডিএনসিসির অডিটোরিয়ামে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে বেশ আনন্দিত রিকশাচালক আমিনুল ইসলাম।

পুরস্কার দেওয়ার আগে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমিনুল যে সততা দেখিয়েছেন, তা একটি দৃষ্টান্ত। আমিনুলের সততাকে সম্মান জানাতে ও এই ধরনের কাজে অন্যদের উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়েছে। জানাগেছে গত ৫ আগস্ট রাজধানীর গুলশানে রিকশার গদির ফাঁকে বন্ধ অবস্থায় আইফোন ১৩ প্রো ম্যাক্স খুঁজে পান রিক্সাচালক আমিনুল। পরে ৯ আগস্ট পুলিশের মাধ্যমে আইফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।


এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে বেশ আলোচনা শুরু হয়। পরে আমিনুল ইসলামকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। ফলে সেই পুরস্কারে টাকা রিকশাচালক আমিনুল ইসলামের হাতে তুলে দেন। আমিনুলের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে তিনি থাকেন বাড্ডা এলাকায়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। অভাবের কারণে আমিনুল অষ্টম শ্রেণির পর লেখাপড়া করেননি। তবে তিনি কষ্ট করে হলেও তার দুই সন্তানকে লেখাপড়া করাতে চান।গত ৮ বছর ধরে তিনি গুলশান এলাকায় রিকশা চালান আমিনুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন