News71.com
 Bangladesh
 21 Aug 22, 09:17 PM
 201           
 0
 21 Aug 22, 09:17 PM

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।।শিল্পমন্ত্রী

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।।শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যুদ্ধের কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। যার কারণে বাজার কিছুটা অস্থিতিশীল। এ অবস্থায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, তারা একটু উৎফুল্ল, তারা আনন্দিত।

তারা মনে করছে, আওয়ামী লীগ মাঠে নেই, চুপ হয়ে গেছে। তারা নানাভাবে ভয় দেখাচ্ছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার সরকার অত্যন্ত শক্তিশালী। কোনোভাবেই দেশ শ্রীলঙ্কার মতো হবে না। সরকার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। রোববার (২১ আগস্ট) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া এম এ মজিদ বি এম কলেজে মনোহরদী ও বেলাব উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন