News71.com
 Bangladesh
 21 Aug 22, 09:52 PM
 184           
 0
 21 Aug 22, 09:52 PM

গ্রেনেড হামলার মূল পরিকল্পনা হাওয়া ভবন থেকে।।নাছির

গ্রেনেড হামলার মূল পরিকল্পনা হাওয়া ভবন থেকে।।নাছির

নিউজ ডেস্কঃ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাওয়া ভবনে বেগম জিয়ার ছেলে, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জোট সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে গ্রেনেড হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠক হয়েছিল, এমনকি ওই হাওয়া ভবন থেকে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাটি সরাসরি মনিটরিং করা হচ্ছিল।

বিএনপি-জামায়াত জোট সরকার সেদিন প্রকৃত ঘটনা আড়াল করার জন্য ঢাকার আদালত পাড়ায় ভবঘুরে ও ছিঁচকে অপরাধী জজ মিয়াকে ম্যানেজ করে তাকে গ্রেফতার করা হয় এবং আষাঢ়ে গল্প সাজানো হয়। এই ঘটনাটি এতই অবিশ্বাস্য যে, তা কারো বুঝতে একটুও অসুবিধা হয়নি। একই সময়ে শৈবাল সাহা পার্থ নামক এক তরুণকেও গ্রেনেড হামলায় জড়িত করে গ্রেফতার দেখানো হয়। রোববার (২১ আগস্ট) বিকেলে পুরাতন রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলার মূল হোতা ও সহযোগীদের আদালতের রায়ে সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করার দাবিতে জনসমাবেশে তিনি একথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন