News71.com
 Bangladesh
 21 Aug 22, 09:53 PM
 162           
 0
 21 Aug 22, 09:53 PM

আবার দেশি-বিদেশি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।।পলক

আবার দেশি-বিদেশি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।।পলক

নিউজ ডেস্কঃ আবার দেশি-বিদেশি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেভাবে ১৯৭১ এর পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে উন্নয়ন, অগ্রযাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হত্যা করতে চেয়েছিল। ঠিক একই ভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল বিএনপি-জামায়াত জোট। সে হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ দলের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছিলেন ৪০০ জন নেতাকর্মী।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, একটি স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম ও উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, ঠিক তখন আবার দেশি-বিদেশি সেই অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশ বিরোধী চক্রান্ত ও নানা অপপ্রচার করছে, বলেন পলক। রোববার (২১ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা ও বিদ্যালয়গুলোতে ওয়াইফাইয়ের রাউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন