
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ মানে জনগণের লীগ। জনগণের শক্তি নিয়েই সরকার চালিত হয়। আমাদের অন্য কোনো শক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই।তিনি বলেন, আমাদের শক্তি জনগণের শক্তি, বাংলার মানুষ। এছাড়া সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য 'ব্যক্তিগত কথা' বলেও তিনি উল্লেখ করেন।রোববার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর নিবন্ধন অধিদপ্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। জনগণের ভোটেই সরকার গঠন করেছে ২০১৪ সালে, ২০১৮ সালে। জনগণের ভোটেই সুষ্ঠু নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন। তিনি সরকার গঠন করেছেন জনগণের শক্তিতে এবং জনগণের শক্তি নিয়েই সরকার চালিত হয়। আমাদের অন্য কোন শক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমাদের শক্তি জনগণের শক্তি, বাংলার মানুষ।