News71.com
 Bangladesh
 22 Aug 22, 11:30 AM
 216           
 0
 22 Aug 22, 11:30 AM

প্রাণহানির ১৫ দিনেও অপসারণ হয়নি অবৈধ স্লুইচগেট ।।

প্রাণহানির ১৫ দিনেও অপসারণ হয়নি অবৈধ স্লুইচগেট ।।

নিউজ ডেস্কঃ একজনের প্রাণহানির পরও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভিটাবাড়ি (বাচ্চামারী) খাঁড়িতে ব্যক্তি উদ্যোগে অবৈধভাবে নির্মাণ করা স্লুইচগেটটি ১৫ দিনেও অপসারণ করা হয়নি। শনিবার (২০ আগস্ট) বিকেলে ওই এলাকা ঘুরে দেখা যায়, প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতায় স্লুইচগেটের সঙ্গে যুক্ত বেড়িবাঁধের কিছু অংশ ভেঙ্গে ফেলা হলেও অবৈধ স্লুইচগেটটি এখনও অক্ষত দাঁড়িয়ে আছে।

অবশিষ্ট বাঁধসহ এ স্লুইচগেট ভেঙে ফেলার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এখনও তা অপসারণ না হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, বাঁধ ও স্লুইচগেটের কারণে তার জমিতে পানি জমে থাকায় তিনি এখনও চাষ শুরু করতে পারেননি। গত সপ্তাহে বাঁধ কেটে জমির পানি নামাতে গিয়ে এক কৃষকের প্রাণহানি ঘটলেও এর বিচার হয়নি। এ প্রসঙ্গে স্লুইচগেট নির্মাণে জড়িত হাজারদিঘী বিলের ইজারাদার নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন