News71.com
 Bangladesh
 22 Aug 22, 06:42 PM
 135           
 0
 22 Aug 22, 06:42 PM

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী॥

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার (২১ আগস্ট) তার অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাপানের মন্ত্রিসভার একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শনিবার থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। রোববার তিনি একটি পিসিআর টেস্ট করান। এতে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।জুলাই থেকে আগস্টের মধ্যে দ্রুততম সময়ে করোনা সংক্রমণ কমিয়ে ব্যবসা-বাণিজ্যের ধারায় ফিরেত শুরু করেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপান। এমন সময় করোনায় আক্রান্ত হলেন দেশটির প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন