
নিউজ ডেস্কঃ বরিশালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৬ দফা দাবিতে বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সম্মেলন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল বিভাগের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। এ সময় বক্তব্য দেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমান ও প্রধান আলোচক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী।