News71.com
 Bangladesh
 24 Aug 22, 11:23 PM
 263           
 0
 24 Aug 22, 11:23 PM

দেশে সারের সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না।। কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না।। কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না । সেই সঙ্গে সংকট সৃষ্টিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেলে যশোর ইটিআই মিলনায়তনে  অনুষ্ঠিত কৃষি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াতের আমলে সারের মূল্য ৯০ টাকা হয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেই সারের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনেছে। গত ১৩ বছরে সারের মূল্য বাড়ানো হয়নি। তিনি আরও বলেন, গুলশান-বনানীর ব্যবসায়ীরা কৃষি পণ্যের মূল্য বাড়িয়ে নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে। আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণে বাংলাদেশ ভিক্ষুকের দেশ না; খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন